আপনি এমন পোশাক পড়বেন যা আপনার ব্যাক্তিত্বের সাথে মানানসই। আপনি হয়তো জিন্স প্যান্টের সাথে পোলো শার্ট ব্যাক্তিত্বের মানুষ কিন্তু আপনি মেয়ে দেখতে গেলেন ফর্মাল প্যান্ট আর ফুল স্লিভ শার্ট পড়ে। তখন হবে কী, আপনি নিজেই আপনাকে ঠিক ভাবে তাদের সামনে পরিচয় করিয়ে দিতে পারবেন না। আপনি যাকে পরিচয় করাবেন সে আপনি না, আপনার খোলস।
বিয়ে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। কিছু লুকানো উচিত না। এতে সম্পর্কটা লম্বা পথ অতিক্রম করতে পারেনা। আপনি যা তা-ই তাদের দেখাবেন। আপনাকে যে পোশাকে সুন্দর মানায় তেমন কিছুই পড়বেন। পোশাক পড়লেই হয়না সেটাকে মানানসই করে নেয়াটাই বেশি জরুরি। দেখতে ভালো লাগলে কথা বলতে ভালো লাগে আর যদি উগ্র আর রংচঙে সাজ পোশাক হয় তাহলে ভালো কথাও শুনতে বিরক্ত লাগে।
Collected from: Quora