অজানাকে জানার লক্ষে...

Wednesday, 27 July 2016

How to Generate QR Code? -কিভাবে QR Code Generate করবেন?

কিভাবে QR Code Generate করবেন?



QR Code

আমরা বিভিন্ন পণ্যে অথবা বিভিন্ন জায়গায় ছোট-ছোট সাদা-কালো বর্গাকৃতির মিশেলে একপ্রকার ছবি দেখতে পাই। যা QR Code নামে পরিচিত।এই QR Code এ বিভিন্ন ধরণের information থাকে যা বিশেষ Scanner বা স্মার্ট ফোনের QR Code Scanner দ্বারা Read করা যায়।  এই Code গুলোতে বিভিন্ন ধরণে Text, URL, Contact Number, Contact Address, Product Description ইত্যাদি দেওয়া থাকে। 

আমরা চাইলে আমাদের প্রয়োজন অনুযায়ী নিজেই QR Code তৈরী করতে পারি। তবে দেখা যাক কিভাবে QR Code তৈরী করা যায়?

১. প্রথমে QR Code Generator লিখে Google Seach দিন। অনেক Website পাবেন যারা QR Code ফ্রীতে তৈরী করে দেয়। যেকোনো একটিতে ক্লিক করুন। অথবা এখানে ক্লিক করুন
২. আপনি কোন প্রকারের QR Code তৈরী করতে চান সিলেক্ট করুন। 
৩. ইনপুট Text box এ আপনার আপনার information দিন। 
৪. Create QR Code -এ ক্লিক করুন। দেখুন ডানপাশে আপনার লিখা টেক্সট গুলার QR Code তৈরী হয়ে গেছে। 
৫. এখন Download Button - এ  ক্লিক করে Code - টি Download  করে নিন এবং আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন। 



Process -টি ভিডিও তে দেখতে চাইলে এখানে ক্লিক করুন।





Wednesday, 20 July 2016

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন

কোথায় যাবেনঃ ডিএমপির সদর দপ্তরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেন্টারে সবসময় প্রস্তুত আছে একঝাঁক পুলিশ সদস্য। যারা এ সংক্রান্তে কাজগুলো আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। ঢাকা মেট্রোপলিটন এলাকায় বসবাসরত নাগরিকগণ পুলিশ ক্লিয়ারেন্স পেতে সরাসরি যোগাযোগ করুন। ডিএমপি সদর দপ্তর, কক্ষ নং-১০৯, হেল্প লাইনঃ- ০১১৯১-০০৬৬৪৪ এবং ০২-৭১২৪০০০।
প্রদেয় সেবা সমূহঃ
ঢাকা মেট্রোপলিটন থানা এলাকার নাগরিকগণের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ০১ (এক) সপ্তাহের মধ্যে প্রদান করা হয়।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ‘পররাষ্ট্র মন্ত্রণালয়’ কর্তৃক সত্যায়িত করে দেওয়া হয়।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রার্থীর চাহিদা মতে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নির্দিষ্ট সময়ে বাসায় পৌছে দেওয়া হয়।
শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ০৯ টা হইতে বিকাল ০৫ টা পর্যন্ত সেবা প্রদান করা হয়।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হলে যা করতে হবেঃ
ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর সাদা কাগজে আবেদন পত্রের সাথে যা যা লাগবে-
পাসপোর্টের সত্যায়িত ফটোকপি (অবশ্যই ১ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে।) বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে ৫০০/- (পাঁচশত) টাকা মুল্যমানের ট্রেজারী চালান। চালানের কোড নাম্বার (১-২২০১-০০০১-২৬৮১)
পাসাপোর্টের স্থায়ী কিংবা অস্থায়ী ঠিকানা যে কোন একটি অবশ্যই ঢাকা মেট্রোপলিটন এলাকার অভ্যন্তরে হতে হবে এবং অবশ্যই ঐ ঠিকানায় অবস্থান করতে হবে।
যারা বিদেশে অবস্থান করছেন তাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য যে দেশে অবস্থান করছেন সে দেশের বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক পাসপোর্টের ফটোকপি সত্যায়িত থাকতে হবে।
মেশিনরিডেবল পাসপোর্টে (এম.আর.পি) যদি ঠিকানা উল্লেখ না থাকে সেক্ষেত্রে, পাসপোর্টে যে স্থায়ী/বর্তমান ঠিকানা ব্যবহার করা হয়েছে তার প্রমাণ স্বরুপ স্থানীয় ওয়ার্ড কমিশনার এর সনদ পত্র /জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন সনদ পত্র এর ফটোকপি ১ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে দখিল করতে হবে।
স্পেনে যাওয়ার জন্য যারা- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার আবেদন করবেন তারা সচিব, স্বরাষ্ট্রমন্ত্রণালয় বরাবর উল্লেখিত কাগজ পত্র সহ তাদের আবেদন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বহিরাগমন শাখা-০৩ এ দাখিল করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার পর প্রদত্ত টোকেনটি ডেলীভারীর দিন অবশ্যই নিয়ে আসতে হবে।
আবেদন পত্র জমা দেওয়ার এক সপ্তাহ পর অত্র অফিস হতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা হবে।
যাদের পাসপোর্টে ঢাকা মেট্রোপলিটন এলাকার বাইরের ঠিকানা দেওয়া আছে তারা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা বরাবর উল্লেখিত কাগজ পত্র সহ আবেদন করতে হবে।
(আবেদনের নমুনা কপি)
বরাবর
পুলিশ কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।
বিষয়ঃ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন।
জনাব
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারীর এই মর্মে আবেদন করিতেছি যে, আমি/ আমার … … … … … … … … … …
এর বিদেশ যাওয়া/ স্থায়ীভাবে বসবাস করার … … … … … … … … … … জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন। আমি/আমার … … … … … … … … … …
এর পাসপোর্ট অনুযায়ী বৃত্তান্ত নিম্নরূপ নাম… … … … … … … … … … পিতা/স্বামী … … … … … … … … … … ঠিকানা … … … … … … … … … …পাসপোর্টের নম্বর… … … … … … … … …
ইস্যুর তারিখ… … … … … … … … … … মেয়াদ উর্ত্তীণের তারিখ… … … … … … … … … … ..স্থান … … … … … … … … … …
অতএব, মহোদয়ের নিকট আবেদন এই যে, আমি যাতে পুলিশ ক্লিয়ারেন্স পেতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা করতে মর্জি হয়।
তারিখ-
সংযুক্ত:
১। পাসপোর্টের ফটোকপি (সত্যায়িত)।
২। ব্যাংক চালানের মূলকপি।
বিনীত নিবেদক
… … … … … … … … … …
ঠিকানা:-
ফোন নং…. … … … … … … … … …
তথ্য উৎসঃ ডিএমপি নিউজ

Monday, 18 July 2016

গলফার সিদ্দিকুরের অলিম্পিক যাত্রা

গলফার সিদ্দিকুর রহমান ২য় বাংলাদেশী ক্রীড়া ব্যক্তিত্ব যিনি  অলিম্পিক গেমসের  জন্য যোগ্যতা অর্জন করেছেন । গত রবিবার, ১০ জুলাই  ২০১৬  তারিখে  তিনি RIO 2016 গেমসের জন্য চূড়ান্ত তালিকায় ৫৬ তম স্থান অর্জন করেন । ২০১৬ সালের ১১ জুলাইয়ের মধ্যে গলফ রাঙ্কিংয়ে ৬০ এর মধ্যে থাকতে পারলেই সিদ্দিকুর সরাসরি অংশ নেয়ার সুযোগ  পেতেন অলিম্পিক গেমসে।
১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অলিম্পিক থেকে নিয়মিত অংশ নিয়ে আসছে বাংলাদেশ। আগে বাংলাদেশি ক্রীড়াবিদদের অলিম্পিকে জায়গা করে নিতে হতো বিশেষ কোটা ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। এর আগে ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে কোয়ালিফাই স্কোর করে প্রথম বাংলাদেশি হিসাবে সরাসরি মূল  পর্বে  অংশ নেন এদেশের কৃতী শুটার কাজী শাহানা পারভীন ।


১৯৮৪ খ্রিস্টাব্দের ২০ নভেম্বর সিদ্দিকুর রহমানের জন্ম মাদারীপুরে। পারিবারিক নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান। তাঁর বাবা আফজাল হোসেন এবং মায়ের নাম মনোয়ারা বেগম। চার ভাইয়ের মধ্যে সিদ্দিকুর তৃতীয়।  জন্ম থেকেই প্রচন্ড দারিদ্রতার মধ্যে বেড়ে উঠেন তিনি। স্বাধীনতার পরপর বাবা আফজাল হোসেন পুরো পরিবার নিয়ে পেটের দায়ে এসে উঠেছিলেন ঢাকার খানিক বাইরে ধামালকোটের বস্তিতে। সেই বস্তিতে বেড়ে উঁঠতে উঁঠতে সিদ্দিকুর একসময় পাশের বাড়ির এক ছেলের সাথে চলে যান ঢাকাস্থ কুর্মিটোলায় অবস্থিত সেনাবাহিনীর গলফ ক্লাবে। সেখানে 'বলবয়' হিসেবে বল কুড়ানোর কাজ করতে শুরু করেন, তখন তিনি পড়তেন দ্বিতীয় শ্রেণীতে। এভাবে তাঁর সামান্য কিছু আয় হতে থাকে। আর পাশাপাশি কাছ থেকে দেখার সুযোগ হয় এই খেলার।
একসময় 'বলবয়' থেকে 'ক্যাডি' পদে পদোন্নতি হয় তাঁর। এবারে তিনি খেলোয়াড়দের পেছন পেছন তাদের সরঞ্জাম বহন করার এবং টুকটাক সহায়তা করার সুযোগ পান। আর এভাবে এই খেলার প্রতি তার অনুরাগ জন্মে। তিনি বেতনের জমানো টাকা দিয়ে লোহার দোকানে গিয়ে লোহার রড দিয়ে গলফ ক্লাবের মতো একটা কিছু তৈরি করে নেন। পড়ালেখার পাশাপাশি ক্যাডি'র দায়িত্ব পালন করেও সিদ্দিক তখন তার নতুন লোহার ক্লাব দিয়ে গলফ চর্চা করতেন।
২০০০ সালের দিকে বাংলাদেশের গলফ ফেডারেশনের উদ্যোগে দেশে প্রতিযোগিতামূলক গলফে বলবয়-ক্যাডি হয়ে আসা সুবিধাবঞ্চিত গলফারদের সুযোগ করে দেয়া হয়। সেই সুযোগে কোচের অধীনে শুরু হয় সিদ্দিকুরের  পথ চলা । তাঁর মনোযোগ, আগ্রহ এবং ধৈর্য্য ছিল আর অন্য সবার থেকে অনেক বেশি, যার ফল তিনি অতি অল্প সময়ের মধ্যে পেতে থাকেন । সবাইকে আশ্চর্য করে দিয়ে তিনি জিততে শুরু করলেন । একে একে ১২টি অপেশাদার গলফ টুর্নামেন্টের শিরোপা জিতে ফেললেন সিদ্দিক।
মনোযোগ, আগ্রহ এবং ধৈর্য্য ও অপেশাদার গলফে তাঁর সাফল্য তাঁকে টেনে নিলো পেশাদার গলফের দিকে এবং ২০০৮ সালে শুরু হয় তাঁর পেশাদার গলফের অগ্রযাত্রা । যথারীতি সেখানেও সাফল্য ধরা দেয় সিদ্দিকুরের । ২০০৮  ও ২০০৯ সালে ভারত ও বাংলাদেশ সার্কিটের ৪টি পোশাদার শিরোপা জিতেন সিদ্দিকুর।

Sunday, 17 July 2016

গিটার বাজান গুগলে ! - Google Guitar

Thursday, 25 February 2016

জেনে নিন সহজেই ভারতীয় ভিসা পাবার উপায়


জেনে নিন সহজেই ভারতীয় ভিসা পাবার উপায়
আসুন জেনে নেই কোথায় এবং কিভাবে ভারতীয় ভিসা পাওয়া যাবে সহজেই ।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র
কূটনীতিক এবং প্রাতিষ্ঠানিক পাসপোর্টধারী ছাড়া সবধরনের ভিসা আবেদনকারীর আবেদন গ্রহণের কাজটি করে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। তবে ভিসা আবেদন প্রক্রিয়াকরণ এবং সিদ্ধান্তের বিষয়টি নির্ভর করে হাই কমিশনের ওপর। আর ভিসা আবেদন করতে হবে অনলাইনে http://indianvisaonline.gov.in/visa/ সাইটটির মাধ্যমে।
বেশ কয়েক ধরনের ক্যাটাগরিতে ভারতীয় ভিসার আবেদন করা যায়:
  • কূটনৈতিক ভিসা,
  • বিজনেস ভিসা,
  • কনফারেন্স ভিসা,
  • এমপ্লয়মেন্ট ভিসা,
  • ইমার্জেন্সি ভিসা,
  • এন্ট্রি ভিসা,
  • জার্নালিস্ট ভিসা,
  • মেডিকেল ভিসা,
  • মিশনারি ভিসা,
  • স্টুডেন্ট ভিসা,
  • ট্যুরিস্ট ভিসা,
  • ট্রানজিট ভিসা,
  • রিসার্চ ভিসা,
  • দু’মাসের মধ্যে পুনঃপ্রবেশের অনুমতিসহ ভিসা,
  • জার্নালিস্ট ভিসা, ইত্যাদি।
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো:
ভারতীয় ভিসাআবেদন কেন্দ্র,গুলশান, ঢাকাঠিকানা:লেক ভিউ, বাড়ি: ১২, সড়ক: ১৩৭, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ।ফোন: 00-88-02-9893006, 8833632
মোবাইল ফোন: 0171 3389499
ফ্যাক্স: 00-88-02-9863229
মেইল: info@ivacbd.com
ওয়েবসাইট: www.ivacbd.com
ভারতীয় ভিসাআবেদন কেন্দ্র,ধানমণ্ডি, ঢাকাবাড়ি- ২৪, সড়ক: ২, ধানমণ্ডি, ঢাকা-১২১৫মেইল: info@ivacbd.comওয়েবসাইট: www.ivacbd.com
ভিসা আবেদনপত্র গ্রহণ: সকাল ০৮:০০ টা থেকে দুপুর  ০১:০০ টা (রবিবার থেকে বৃহস্পতিবার)
পাসপোর্ট ডেলিভারি: বিকাল ৩:০০ টা থেকে সন্ধ্যা সন্ধ্যা ০৬:০০ টা (রবিবার থেকে বৃহস্পতিবার)
ভারতীয় ভিসাআবেদন কেন্দ্র,মতিঝিলঢাকাঠিকানা:স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সাধারণ বিমা ভবন, ২৪-২৫, দিলকুশা, বাণিজ্যিক এলাকা,ফোন00-88-02-9553371, 9554251
ফ্যাক্স00-88-02-9563991
মেইলinfo@ivacbd.com
ওয়েবসাইট: www.ivacbd.com
ভারতীয় ভিসাআবেদন কেন্দ্র,চট্টগ্রামঠিকানা:২১১১, জাকির হোসেন রোড, হাবিব লেন, চট্টগ্রাম।
(হলিক্রিসেন্ট হাসপাতালের বিপরীতে)
ফোন00-88 -031-2551100
ফ্যাক্স: 00-88-031-2524492
মেইল: ivacctg@colbd.com
ওয়েবসাইট: www.ivacbd.com
ভারতীয় ভিসাআবেদন কেন্দ্র,সিলেটঠিকানা:স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, রোজ ভিউ কমপ্লেক্স, শাহজালাল উপশহর, সিলেট- ৩১০০টেলিফোন: 00-88-0821 – 719273
ফ্যাক্স00-88-0821-719932
মেইল: info@ivacbd.com
ওয়েবসাইট:  www.ivacbd.com
ভারতীয় ভিসাআবেদন জমাদানকেন্দ্রখুলনাঠিকানা:ড. মতিয়ার রহমান টাওয়ার, ৬৪, কেডিএ এভিনিউ, কেডিএ কমার্শিয়াল এরিয়া, ব্যাংকিং জোন, খুলনা-৯১০০টেলিফোন: 00-88-041-2833893
ফ্যাক্স: 00-88-041-2832493
মেইল: info@ivacbd.com
ওয়েবসাইট: www.ivacbd.com
ভারতীয় ভিসাআবেদন কেন্দ্র,রাজশাহীঠিকানা:মরিয়ম আলী টাওয়ার, হোল্ডিং নম্বর-১৮, প্লট নম্বর- ৫৫৭, দ্বিতীয় তলা, পুরাতন বিলসিমলা, গ্রেটার রোড, বর্ণালী মোড়, দ্বিতীয় তলা, ওয়ার্ড নম্বর-১০, রাজশাহী।ফোন: 88-0721-812534, 88-0721-812535
মেইল: info.rajshahi@ivacbd.com 
ওয়েবসাইট: www.ivacbd.com

ভিসা আবেদন ফি (অফেরতযোগ্য)
বাংলাদেশী পাসপোর্টধারীদের কোন ভিসা ফি প্রয়োজন হয় না, তবে ভিসা প্রসেসিং ফি দিতে হয়।
কেন্দ্রপ্রতিআবেদনপত্রেরজন্য ভিসাপ্রসেসিং ফি(টাকা)
গুলশান, ঢাকা৬০০
ধানমণ্ডি, ঢাকা৬০০
মতিঝিল, ঢাকা৬০০
রও পাসপোর্ট সংগ্রহ না করলে পাসপোর্টে থাকা স্থায়ী ঠিকানা বা বাংলাদেশ সরকারের যথাযথ দপ্তরে পাসপোর্ট পাঠিয়ে দেয়া হয়। তাই এ ঝামেলা থেকে রেহাই পেতে যথাসময়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা উচিত। পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত কোন সমস্যা বা অভিযোগের ক্ষেত্রে যোগাযোগ করা যেতে পারে নিচের ঠিকানাগুলোতে:

চট্টগ্রাম৬০০
সিলেট৭০০
খুলনা৭০০
রাজশাহী৬০০
পাসপোর্ট সংগ্রহ:
ভিসা আবেদনের সময় পাসপোর্ট জমা দেয়ার পর ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিতে হবে ভিসা ইস্যু হয়েছে কিনা আর ভিসা ইস্যুর পর ভিসা আবেদন কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। তিন মাস পেরিয়ে যাওয়ার পরও পাসপোর্ট সংগ্রহ না করলে পাসপোর্টে থাকা স্থায়ী ঠিকানা বা বাংলাদেশ সরকারের যথাযথ দপ্তরে পাসপোর্ট পাঠিয়ে দেয়া হয়। তাই এ ঝামেলা থেকে রেহাই পেতে যথাসময়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা উচিত। পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত কোন সমস্যা বা অভিযোগের ক্ষেত্রে যোগাযোগ করা যেতে পারে নিচের ঠিকানাগুলোতে:
ব্যবস্থাপক (প্রশাসন), ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, বাড়ি নম্বর: ১২, সড়ক: ১৩৭, গুলশান-১, ঢাকা।
ফোন: 02-8833632
ফ্যাক্স: 02-9863229
ই-মেইল: Info@ivacbd.com
অথবা
চিফ অপারেটিং অফিসার, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, উদয় টাওয়ার, গুলশান-১, ঢাকা। ফ্যাক্স: 02-8835602 ই-মেইল: manager@sbigb.com

ভারতীয় ভিসার নিয়মকানুন:
  • পাসপোর্টের মেয়াদ অন্তত ছয় মাস থাকতে হবে।
  • শিশুদের জন্য ভিসা আবেদনের ক্ষেত্রও আলাদা পাসপোর্ট প্রয়োজন হবে।
  • অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা প্রয়োজন হয় না।
  • ভিসা আবেদন ফর্মটি সতর্কতার সাথে পূরণ করতে হবে কারণ যেকোনো ভুল তথ্যের দায় আবেদনকারীকেই নিতে হবে আর ভিসা ইস্যু হওয়ার পরই বরং ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা করা উচিত।
  • ২০১০ সাল থেকে চালু হওয়া নিয়মানুযায়ী কেবল অনলাইনে করতে হয় ভিসা আবেদন।
  • ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের বাসিন্দাদের অবশ্যই ঢাকার গুলশান অথবা মতিঝিলের ভারতীয় ভিসা কেন্দ্রে আবেদনপত্র জমা দিতে হবে। আর সিলেট, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগের বাসিন্দাদের নিজ নিজ আঞ্চলিক ভিসা আবেদন কেন্দ্রে আবেদনপত্র জমা দিতে হবে। আর বাংলাদেশে অবস্থানরত বিদেশী নাগরিকদের আবেদনপত্র জমা দিতে হবে গুলশান অথবা মতিঝিলের ভিসা আবেদন কেন্দ্রে।
  • অনলাইনে আবেদন ফরম পূরণের পর আবেদনপত্রের এক কপি এবং সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি জমা দিতে হবে।
  • অনলাইনে ভিসা আবেদন ফরম পূরণের পর আবেদনকারীর যে কপি তৈরি হয় তাতে আবেদনপত্র জমা দেয়ার তারিখ এবং সময় উল্লেখ করে দেয়া হয়। নির্ধারিত দিন এবং সময়েই আবেদনপত্র জমা দিতে হবে। তবে যথাসময়ে যাওয়া সম্ভব না হলে ঐদিনই অফিস সময়ের (সকাল ৮:০০-দুপুর ১২:০০) মধ্যে পৌঁছাতে পারলেও আবেদনপত্র জমা দেয়া যাবে।
  • অনলাইনে আবেদন ফরম পূরণে কোন ভুল হলে সেটা সংশোধনের কোন সুযোগ নেই, তবে কোন ভুল হলে নতুন করে আবেদন ফরম পূরণ করা যাবে।
  • অনলাইনে আবেদন ফরম পূরণ করলেই যে এপয়েন্টমেন্ট বা ফরম জমা দেয়ার তারিখ পাওয়া যাবে তা বলা যায় না। তারিখ ছাড়াই আবেদনকারীর কপি তৈরি হতে পারে। সাধারণত অনুমোদিত সীমার চেয়ে অনেক বেশি মানুষ ভারতীয় ভিসা আবেদন করে আর তাই সবাইকে তারিখ দেয়া সম্ভব হয় না। আবেদন ফরম পূরণের পর তারিখ না পেলে পরবর্তী কোন এক সময় বা দিনে আবার চেষ্টা করতে হবে। তবে নতুন করে ফরম পূরণ করার দরকার নেই। পূর্বে আবেদন ফরম পূরণের সময় পাওয়া ওয়েব ফাইল নম্বর এবং জন্ম তারিখের মাধ্যমে ওয়েবসাইটে লগইন করে তারিখ পাওয়ার চেষ্টা করা যাবে। পেশাদার আবেদন ফরম পূরণকারীরা দিনে কয়েকবার চেষ্টার মাধ্যমে তারিখ পেতে সাহায্য করেন। আর আপনি নিজে চেষ্টা করলেও কয়েকদিন চেষ্টা করলেই তারিখ পেয়ে যাবেন।
  • আবেদন ফরম পূরণ করে তারিখ পাওয়ার পর সেটার প্রিন্ট কপি নিতে হবে। প্রিন্ট কপি নিতে ভুলে গেলেও অসুবিধা নেই, ওয়েব ফাইল নম্বর এবং জন্ম তারিখের সাহায্যে লগইন করে যেকোনো সময় প্রিন্ট আউট নিতে পারবেন।
  • কোন কারণ ছাড়া একাধিক তারিখের জন্য একাধিক ভিসা আবেদন করা ঠিক নয়। যুক্তিসঙ্গত কোন কারণ ছাড়া একাধিক তারিখের জন্য একাধিক ভিসা আবেদন করলে ভিসা ইস্যু নাও হতে পারে।
  • ভিসা আবেদন ফরম জমা দেয়ার পর আবেদনের অবস্থা বা স্ট্যাটাস জানতে টেলিফোন, ফ্যাক্স বা ই-মেইলের মাধ্যমে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে যোগাযোগ করা যেতে পারে, এক্ষেত্রে স্টিকার নম্বর বা পাসপোর্ট নম্বর উল্লেখ করতে হবে।
  • একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচজনের জন্য আবেদনপত্র জমা দিতে পারেন, তবে তাদেরকে জমাদানকারীর পরিবারের সদস্য হতে হবে। বাবা-মা, সন্তান, স্বামী-স্ত্রী, এদের পরিবারের সদস্য ধরা হয়।
  • এছাড়া সংসদ সদস্য, বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠিত কোম্পানির চেয়ারম্যান, প্রধান নির্বাহী, ব্যবস্থাপনা পরিচালক এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং সত্তরোর্ধ্ব ব্যক্তিবর্গের হয়ে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিরা ই-টোকেনসহ আবেদনপত্র জমা দিতে পারেন।
  • সামরিক বাহিনী, পুলিশ বাহিনী বা নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বা অবসরপ্রাপ্ত ব্যক্তিবর্গকে নির্ধারিত ফরম্যাটে প্রোফর্মা জমা দিতে হয়।
  • সিকিম, কাশ্মীর, অরুণাচল, হিমাচল, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উতরাখন্ডসহ ভারতীয় কিছু এলাকায় যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় সেসব জায়গায় যেতে হলে অতিরিক্ত ফরম পূরণ করে দিতে হয় এবং এসব ক্ষেত্রে ভিসা প্রসেসিংয়ে চার সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় দরকার হতে পারে।
  • ব্যবসা সংক্রান্ত কাজে ভারতে যেতে হলে বিজনেস ভিসা বা “বি” ভিসা এবং চাকুরী সংক্রান্ত কাজে ভারত যেতে হলে এমপ্লয়মেন্ট ভিসা বা “ই” ভিসা নিতে হবে।
  • ব্যবসায়িক উদ্দেশ্যে ভিসার জন্য আবেদন করতে হলে আর্থিক সামর্থ্যের প্রমাণের পাশাপাশি ব্যবসায়িক অভিজ্ঞতার পক্ষেও কাগজপত্র দেখাতে হবে। -(Collected)

জেনে নিন,বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টরের কাছ থেকে

Monday, 5 October 2015

বাংলাদেশে ৩৮টি অসম্ভব সুন্দর জায়গা !


অনেকেই বলেন বাংলাদেশে কোন সুন্দর ঘোরার জায়গা নেই। কিন্তু এটা একটা সম্পূর্ন ভুল ধারনা। বাংলাদেশে এতো অসাধারন সব পর্যটন ক্ষেত্র রয়েছে যেগুলো না দেখলে বিশ্বাস হয়না। এখন আপনাদের দেখাবো এমন কিছু অসাধারন জায়গা। আপনারা অবসরে এগুলো থেকে সহজেই ঘুরে আসতে পারেন।
এই ছবিগুলোর কোনটিই আমাদের নিজেদের তোলা নয়। প্রতিটি ছবির ফটোগ্রাফারের নাম আমরা ছবির নিচে ম্যানশন করে দিয়েছি। যারা অক্লান্ত পরিশ্রম করে এসব ছবি আমাদের সামনে তুলে এনেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।

১. সাজেক ভ্যালি, রাঙ্গামাটি।


Photo by Afzal Nazim 

Photo by Tarek Mahmud

রাঙ্গামাটির সাজেক ভ্যালির পাহাড়ের উপরের দৃশ্য।

Photo by Imran Bin Mazher 
Photo by MD.ABDULLAH MAHMUD

২. কাপ্তাই লেক, রাঙ্গামাটি।

২. শুকনাছড়া ফলস, রাঙ্গামাটি।

৪. রাইখং লেক, পুকুয়ারপাড়া, রাঙ্গামাটি

Raikhong LakePhoto by TuheenBD  

রাইখং ফলস, পুকুয়ারপাড়া, রাঙ্গামাটি

Waterfalls
Photo by TuheenBD

৫. নীলগিরি রিসোর্ট, বান্দরবান

Nilgiri Resort @ BandarbanPhoto by alauddin2008  

নীলগিরি বান্দরবান থেকে সূর্যাস্ত

sunrise at Nilgiri, BandarbanPhoto by Ishtiaque Ovee  

৬. সাঙ্গু নদী, বান্দরবান

৭. কিউক্রাডং এর চূড়া থেকে

Goodmorning KeokaradangPhoto by Faisal Akram  

৮. বান্দরবানের বগা লেকের কাছ থেকে মিষ্টি পাহাড়

Morning at Bandarban 2Photo by D.M. Hasan-Uz- Zaman  

৯. বান্দরবানের বগা লেক

Boga Lake
Photo by Anwar Hussain

১০. বান্দরবানের চিম্বুক পাহাড়

Bandarban Chimbuk Range Hill View From NilgiriPhoto by Sharif Ripon  

১১. জাদিপাই পাড়া, বান্দরবান

১২. জাদিপাই ফল, বান্দরবান

Jadipai Fall, Bandorban, BangladeshPhoto by Roy Udoy  

১৩। নাফাখুম ফল, বান্দরবান

Nafakhum, BandarbanPhoto by Razequl Zibon  

১৪. থানছি, বান্দরবান

Pan Thanchi 1
Photo by Sabbir Khan email: [email protected]

১৫. আমিয়াখুম ফল, বান্দরবান

Amiakhum WaterfallPhoto by Md Rasedul Hasan  

১৬. রিজুক ফল, বান্দরবান

১৭. তাজিংডন, বান্দরবান

Tajingdong
Photo by Dr.Muntasir Moin

১৮. রাতারগুল জলাভূমির বন, সিলেট

Ratargul
Photo by Wild Priest

সিলেটের রাতারগুল জলাভূমির বনের আরেকটি দৃশ্য

04Photo by Arefin Chisty  

সিলেটের রাতারগুল জলাভূমির বন

১৯. জাফলং, সিলেট

JaflongPhoto by Neerod  

২০. বিছনাকান্দি, সিলেট

Bichana Kandi _ sYlhet
Photo by nilesh rony

২১. লালাখাল, সিলেট

Lalakhal , SylhetPhoto by Atique Rahman  

লালাখাল, সিলেটের আরেকটি ভিউ

Lalakhal
Photo by Rakib Arnab

২২. ল্যাওয়াছড়া জাতীয় উদ্যান, সিলেট

Lawachara National Park
Photo by Sabbir Khan

ল্যাওয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে রেল ক্রসিং

Guiding lightPhoto by Xahidur Reza

২৩. পাংথুমাই ফলস, সিলেট

Pangthumai Falls, SylhetPhoto by Saidur Rahman

২৪. টাঙ্গুয়ার হাওর, সিলেট

tanguar haorPhoto by Dolon  

২৫. হামহাম ওয়াটারফল, শ্রীমঙ্গল, সিলেট

HumHum WaterFallsPhoto by A.Alim Al Munzur

২৬. মাধবকুন্ড ওয়াটারফল, মৌলভিবাজার, সিলেট

Madhabkunda WaterfallPhoto by Shakhawat Hossain  

২৭. বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপ

Nijhum dwipPhoto by Tanjib Ahmed

নিঝুম দ্বীপের আরেকটই দৃশ্য

The land of beauty : Nijhum DwipPhoto by MD.ABDULLAH MAHMUD  

বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপের কাছ থেকে

SunsetPhoto by Rassel Chowdhury

বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপে হরিণের বিচরণ

Spotted Deer1Photo by mustafizmamun  

২৮. সুন্দরবনের ম্যানোগ্রোভ ফরেষ্ট

Photo by FarshidKhan12

২৯. কুয়াকাটা সমুদ্র সৈকত

কুয়াকাটা সমুদ্র সৈকতের আরেকটি ভিউ

Soil Erosion [Kuakata, Bangladesh]Photo by Saud Faisal

৩০. টেকনাফ, বাংলাদেশ


৩১. সেন্ট মার্টিন দ্বীপ

Photo by Mukammel Hoque

৩২. চট্টগ্রামের ফয়েস লেক


Photo by Gulzar Rasel

৩২. নেত্রকোনার বিড়িসিড়ি

Photo by Tahsin Hossain

নেত্রকোনার বিড়িসিড়ির আরেকটি ভিউ


৩৪. সোমেশ্বরী নদী, নেত্রকনা

Photo by Farhana Jabin

সোমেশ্বরী নদী, নেত্রকনা। আরেকটি দৃশ্য


Photo by Hasib Wahab

৩৫. সোনাদিয়া, কক্সবাজার

Sonadia, Cox's BazarPhoto by Chobir Kabbo  

সোনাদিয়ার পাইন বন

Pine Forest - Sonadia IslandPhoto by Sinbad Konick

সোনাদিয়াতে ক্যাম্পিং

1sonadia islandPhoto by masud ananda  

৩৬. তলুবং ওয়াটারফল, বান্দরবান

Tlubong Waterfalls (Double Falls)
Photo by Dr.Muntasir Moin

৩৭. সুখসাগর, দিনাজপুর

Beautiful BangladeshPhoto by: Arghya Banik  

৩৮. কুয়াকাটা, পটুয়াখালি


Photo by: shawccha saha

৩৯. তিস্তা, রংপুর


Photo by: shawccha saha

রংপুরের তিস্তার আরেকটি দৃশ্য


ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
অনেকেই বলেন বাংলাদেশে কোন সুন্দর ঘোরার জায়গা নেই। কিন্তু এটা একটা সম্পূর্ন ভুল ধারনা। বাংলাদেশে এতো অসাধারন সব পর্যটন ক্ষেত্র রয়েছে যেগুলো না দেখলে বিশ্বাস হয়না। এখন আপনাদের দেখাবো এমন কিছু অসাধারন জায়গা। আপনারা অবসরে এগুলো থেকে সহজেই ঘুরে আসতে পারেন।
এই ছবিগুলোর কোনটিই আমাদের নিজেদের তোলা নয়। প্রতিটি ছবির ফটোগ্রাফারের নাম আমরা ছবির নিচে ম্যানশন করে দিয়েছি। যারা অক্লান্ত পরিশ্রম করে এসব ছবি আমাদের সামনে তুলে এনেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।

১. সাজেক ভ্যালি, রাঙ্গামাটি।

Photo by Afzal Nazim 
Photo by Tarek Mahmud

রাঙ্গামাটির সাজেক ভ্যালির পাহাড়ের উপরের দৃশ্য।

Photo by Imran Bin Mazher 
Photo by MD.ABDULLAH MAHMUD

২. কাপ্তাই লেক, রাঙ্গামাটি।

২. শুকনাছড়া ফলস, রাঙ্গামাটি।

৪. রাইখং লেক, পুকুয়ারপাড়া, রাঙ্গামাটি

Raikhong LakePhoto by TuheenBD  

রাইখং ফলস, পুকুয়ারপাড়া, রাঙ্গামাটি

Waterfalls
Photo by TuheenBD

৫. নীলগিরি রিসোর্ট, বান্দরবান

Nilgiri Resort @ BandarbanPhoto by alauddin2008  

নীলগিরি বান্দরবান থেকে সূর্যাস্ত

sunrise at Nilgiri, BandarbanPhoto by Ishtiaque Ovee  

৬. সাঙ্গু নদী, বান্দরবান

৭. কিউক্রাডং এর চূড়া থেকে

Goodmorning KeokaradangPhoto by Faisal Akram  

৮. বান্দরবানের বগা লেকের কাছ থেকে মিষ্টি পাহাড়

Morning at Bandarban 2Photo by D.M. Hasan-Uz- Zaman  

৯. বান্দরবানের বগা লেক

Boga Lake
Photo by Anwar Hussain

১০. বান্দরবানের চিম্বুক পাহাড়

Bandarban Chimbuk Range Hill View From NilgiriPhoto by Sharif Ripon  

১১. জাদিপাই পাড়া, বান্দরবান

১২. জাদিপাই ফল, বান্দরবান

Jadipai Fall, Bandorban, BangladeshPhoto by Roy Udoy  

১৩। নাফাখুম ফল, বান্দরবান

Nafakhum, BandarbanPhoto by Razequl Zibon  

১৪. থানছি, বান্দরবান

Pan Thanchi 1
Photo by Sabbir Khan email: [email protected]

১৫. আমিয়াখুম ফল, বান্দরবান

Amiakhum WaterfallPhoto by Md Rasedul Hasan  

১৬. রিজুক ফল, বান্দরবান

১৭. তাজিংডন, বান্দরবান

Tajingdong
Photo by Dr.Muntasir Moin

১৮. রাতারগুল জলাভূমির বন, সিলেট

Ratargul
Photo by Wild Priest

সিলেটের রাতারগুল জলাভূমির বনের আরেকটি দৃশ্য

04Photo by Arefin Chisty  

সিলেটের রাতারগুল জলাভূমির বন

১৯. জাফলং, সিলেট

JaflongPhoto by Neerod  

২০. বিছনাকান্দি, সিলেট

Bichana Kandi _ sYlhet
Photo by nilesh rony

২১. লালাখাল, সিলেট

Lalakhal , SylhetPhoto by Atique Rahman  

লালাখাল, সিলেটের আরেকটি ভিউ

Lalakhal
Photo by Rakib Arnab

২২. ল্যাওয়াছড়া জাতীয় উদ্যান, সিলেট

Lawachara National Park
Photo by Sabbir Khan

ল্যাওয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে রেল ক্রসিং

Guiding lightPhoto by Xahidur Reza

২৩. পাংথুমাই ফলস, সিলেট

Pangthumai Falls, SylhetPhoto by Saidur Rahman

২৪. টাঙ্গুয়ার হাওর, সিলেট

tanguar haorPhoto by Dolon  

২৫. হামহাম ওয়াটারফল, শ্রীমঙ্গল, সিলেট

HumHum WaterFallsPhoto by A.Alim Al Munzur

২৬. মাধবকুন্ড ওয়াটারফল, মৌলভিবাজার, সিলেট

Madhabkunda WaterfallPhoto by Shakhawat Hossain  

২৭. বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপ

Nijhum dwipPhoto by Tanjib Ahmed

নিঝুম দ্বীপের আরেকটই দৃশ্য

The land of beauty : Nijhum DwipPhoto by MD.ABDULLAH MAHMUD  

বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপের কাছ থেকে

SunsetPhoto by Rassel Chowdhury

বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপে হরিণের বিচরণ

Spotted Deer1Photo by mustafizmamun  

২৮. সুন্দরবনের ম্যানোগ্রোভ ফরেষ্ট

Photo by FarshidKhan12

২৯. কুয়াকাটা সমুদ্র সৈকত

কুয়াকাটা সমুদ্র সৈকতের আরেকটি ভিউ

Soil Erosion [Kuakata, Bangladesh]Photo by Saud Faisal

৩০. টেকনাফ, বাংলাদেশ


৩১. সেন্ট মার্টিন দ্বীপ

Photo by Mukammel Hoque

৩২. চট্টগ্রামের ফয়েস লেক


Photo by Gulzar Rasel

৩২. নেত্রকোনার বিড়িসিড়ি

Photo by Tahsin Hossain

নেত্রকোনার বিড়িসিড়ির আরেকটি ভিউ


৩৪. সোমেশ্বরী নদী, নেত্রকনা

Photo by Farhana Jabin

সোমেশ্বরী নদী, নেত্রকনা। আরেকটি দৃশ্য


Photo by Hasib Wahab

৩৫. সোনাদিয়া, কক্সবাজার

Sonadia, Cox's BazarPhoto by Chobir Kabbo  

সোনাদিয়ার পাইন বন

Pine Forest - Sonadia IslandPhoto by Sinbad Konick

সোনাদিয়াতে ক্যাম্পিং

1sonadia islandPhoto by masud ananda  

৩৬. তলুবং ওয়াটারফল, বান্দরবান

Tlubong Waterfalls (Double Falls)
Photo by Dr.Muntasir Moin

৩৭. সুখসাগর, দিনাজপুর

Beautiful BangladeshPhoto by: Arghya Banik  

৩৮. কুয়াকাটা, পটুয়াখালি


Photo by: shawccha saha

৩৯. তিস্তা, রংপুর


Photo by: shawccha saha

রংপুরের তিস্তার আরেকটি দৃশ্য


ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।